News Flash

  • Home
  • খেলা
  • IPL auction : আইপিএল নিলামে অবিক্রিত নাইটদের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান
Image

IPL auction : আইপিএল নিলামে অবিক্রিত নাইটদের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বেস প্রাইজ বা ন্যূনতম মূল্য ছিল দেড় কোটি টাকা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়কের জন্য সেটুকুও কেউ দিতে রাজি হল না। এবছর আইপিএলের নিলামে তাই অবিক্রিতই থেকে গেলেন অইন মর্গ্যান। ইংল্যান্ডের খ্যাতনামা নির্ভরযোগ্য এই প্লেয়ারকে এবছর আইপিএলে দেখা যাবে না।

কলকাতা নাইট রাইডার্সের নেতার দায়িত্ব দীনেশ কার্তিক ছেড়ে দেওয়ার পর অধিনায়ক হয়েছিলেন মর্গ্যান। তারপর থেকে একাধিক ম্যাচে কলকাতার দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কখনও সাফল্য এসেছে, কখনও ব্যর্থতা। ইংল্যান্ডের জাতীয় দলেও অধিনায়কত্ব করেন তিনিই। তবে এবছর আইপিএলে তিনি অবিক্রিত রইলেন।


এবছর অনেকেই নিলামে বিক্রি হননি। প্রথম দিনের নিলামে দল পাননি যাঁরা তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম সুরেশ রায়না, শাকিব আল হাসান। দ্বিতীয় দিনের নিলামে এখনও পর্যন্ত মর্গ্যান ছাড়া দল পাননি চেতেশ্বর পূজারা, অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top