News Flash

  • Home
  • দিনের খবর
  • দীর্ঘ উৎকণ্ঠা শেষ, কেরলে সেনার দুর্ধর্ষ অভিযানে পাহাড়ে আটকে পড়া যুবক উদ্ধার
Image

দীর্ঘ উৎকণ্ঠা শেষ, কেরলে সেনার দুর্ধর্ষ অভিযানে পাহাড়ে আটকে পড়া যুবক উদ্ধার

পালাক্কড়, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পাহাড়ের ছোটো গর্তে আটকে পড়েছিলেন, ঠিক মতো বসতেও পারছিলেন না। সেনাবাহিনীর দুর্ধর্ষ অভিযানে উদ্ধার হলেন বাবু, গত সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে কেরলের পালাক্কড়ে মালাম্পুঝা পাহাড়ের একটি গর্তে আটকে পড়েছিলেন ২৩ বছরের আর বাবু। বুধবার বাবুকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খাড়া পাহাড় থেকে পড়ে গিয়ে এক জায়গায় আটকে থাকে সে। ড্রোনের সাহায্যে তাঁর অবস্থান দেখা হয়, বুধবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ অভিযান শুরু হয়। তারপর ওই যুবককে উদ্ধার করা হয়। পাহাড়ের খাঁজে দীর্ঘক্ষণ আটকে থাকলেও বড় কোনও চোট-আঘাত লাগেনি ওই যুবকের।

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে কেরলের পালাক্কড়ে মালাম্পুঝা পাহাড়ের একটি গর্তে আটকে পড়েছিলেন ২৩ বছরের আর বাবু। গর্ত এতটাই ছোটো ছিল যে তিনি ঠিকভাবে বসতেও পারেননি। দড়ি, লাঠি এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে তাঁর বন্ধুরা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দা এবং মালামপুঝা পুলিশকে। রাত ১২ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। কিন্তু আলোর অভাবে উদ্ধারকাজ শুরু করা হয়নি। মঙ্গলবার সকালেও বাবুর কাছে পৌঁছানো যায়নি। সেই পরিস্থিতিতে বাবু কোথায় আছেন, তা চিহ্নিত করতে ড্রোন ওড়ানো হয়।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সেনার দুটি দল পাঠানো হয়েছিল। সেই দলে ওয়েলিংটনের মাদ্রাস রেজিমেন্ট সেন্টারের ১২ জন আধিকারিক ছিলেন। তাতে পর্বত বিশেষজ্ঞরা ছিলেন। সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি ছিল। সুলুর থেকে বিমান করে অপর একটি দল ভোর চারটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয়। তাতে বেঙ্গালুরুর প্যারাশুট রেজিমেন্ট সেন্টারের ২২ জন আধিকারিক ছিলেন। ভোর ৫.৪৫ মিনিটে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজের সময় ড্রোন ব্যবহার করা হচ্ছিল। তাঁকে খাবার এবং জল দেওয়া হয়েছিল। জরুরি পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সুলুর বায়ুঘাঁটিতে একাধিক হেলিকপ্টারকে তৈরি রাখা হয়েছিল। পরে ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁর হাঁটুতে সামান্য চোট লেগেছে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাবু।

Releated Posts

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top