News Flash

  • Home
  • Uncategorized
  • অবিলম্বে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি, নয়তো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী সংগঠনের
Image

অবিলম্বে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি, নয়তো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী সংগঠনের

আগরতলা, ৩১ ডিসেম্বর : প্রশিক্ষণপ্রাপ্ত বেকার ফিজিওথেরাপিস্টদের অবিলম্বে চাকুরীতে নিয়োগের দাবি জানিয়েছে দ‍্যা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান। তারা বলেন, ২০১৭ সালের পর থেকে রাজ্যে নতুন করে কোনো ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়নি এবং নতুন পদ সৃষ্টি করা হয়নি। ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টরা জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। অবিলম্বে শূন্যপদে ফিজিওথেরাপিস্টদের নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তারা জানান, প্রায় ৬০০ বেকার ফিজিওথেরাপিস্ট রয়েছেন। শতাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। তাঁদের দাবি, স্বাস্থ্য দপ্তরের নতুন শূন্য পদ তৈরি হচ্ছে নিয়োগ অব্যাহত রয়েছে। শুধুমাত্র বঞ্চিত হয়েছেন ফিজিওথেরাপিস্টরা। তারা জানান, রাজ্যের প্রতিটি হাসপাতালেই ফিজিওথেরাপিস্ট-র প্রয়োজন রয়েছে। অথচ সরকার ফিজিওথেরাপিস্টদের নিয়োগ করছে না। অবিলম্বে বেকার প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top