News Flash

  • Home
  • Uncategorized
  • Bank Strike: দ্বিতীয় দিনেও অব্যাহত ব্যাংক ধর্মঘট
Image

Bank Strike: দ্বিতীয় দিনেও অব্যাহত ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১৭ ডিসেম্বর : ব্যাঙ্ক ধর্মঘটের আজ ছিল দ্বিতীয় দিন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের দাবি না মানা হলে আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন সংগঠিত হবে বলে হুশিয়ারী দেন আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদ এবং সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ব্যাংক সংগঠনগুলির যৌথ মঞ্চ দেশব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনেও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানী আগরতলা শহর রাজ্যের সর্বত্র ব্যাংকের শাখা গুলিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। ব্যাংক-র যাবতীয় কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে। এটিএম পরিষেবা গুলিও স্তব্ধ। ফলে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ ভোক্তারা। বিশেষ করে ব্যবসায়ী এবং জরুরী প্রয়োজনে যারা ব্যাংক থেকে টাকা তুলতে বা জমা দিতে চান তাদের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে।

আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। বেসরকারিকরণের লক্ষ্যে যে সংশোধনী বিল আনা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ জানানো হয়েছে।

ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানী আগরতলা শহরের সর্বত্র ব্যাংকের শাখা গুলি বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। অবিলম্বে এই সমস্যা সমাধানে উভয়পক্ষকে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ভোক্তা সাধারণের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top