Posts of - December 10, 2021
আয়কর বিভাগ দ্বারা সাইক্লোথন সাইকেল রালির আয়োজন
আগরতলা।। আয়কর বিভাগ ভারতের স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপনের জন্য ভারত সরকার কর্তৃক শুরু করা ‘আজাদি কা অমৃত মহোৎসব’এর অংশ হিসাবে ৮ই ডিসেম্বর, 2021 তারিখে আগরতলায় একটি “সাইক্লোথন” সাইকেল রালির আয়োজন করে। প্রত্যক্ষ কর ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং জাতি গঠনের জন্য আয়কর প্রদানে জনগণকে উৎসাহিত করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং ত্রিপুরা রাজ্য উচ্চ শিক্ষা পরিষদের বর্তমান চেয়ারম্যান ড. অরুণোদয় সাহা পতাকা প্রদর্শন করে এই সাইকেল র্যালিটি কে যাত্রা সংকেত দেন। আগরতলার অতিরিক্ত আয়কর কমিশনার শ্রী শ্যামল দত্ত আমাদের দেশে সাইকেল চালানোর প্রচারের তাৎপর্য সম্পর্কে বলেন। তিনি বলেন, সাইকেল ভ্রমণ বায়ু দূষণ থেকে বাঁচায়। সাইকেল হল সাধারণ মানুষের বাহন এবং এইভাবে সাধারণ মানুষের সাইকেল ব্যবহারে সমর্থন যোগায়। সাইকেল চালিয়ে যাত্রা করা ধীর কিন্তু অবিচলিত কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি জাতির অগ্রগতির প্রতীক। ডাঃ সাহা এমন…


































