News Flash

  • Home
  • Uncategorized
  • মরশুমের শীতলতম রাত শ্রীনগরে, ৫-দিন পর খুলল মুঘল রোড
Image

মরশুমের শীতলতম রাত শ্রীনগরে, ৫-দিন পর খুলল মুঘল রোড

শ্রীনগর, ১০ ডিসেম্বর (হি.স.): দ্রুত পারদ পতন হচ্ছে কাশ্মীর উপত্যকায়, রীতিমতো জমে বরফ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। কাশ্মীর ও লাদাখের সর্বত্রই হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম রাত। কাজিগুন্দে ওই রাতেই তাপমাত্রা নেমে মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। জমে বরফ হয়ে গিয়েছে উত্তর কাশ্মীরের গুলমার্গ, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৫.৯ ডিগ্রি।

কাশ্মীরের তুলনায় ঠাণ্ডা অত্যধিক বেশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে। লাদাখের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১১.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সাইবেরিয়ার পর বিশ্বের দ্বিতীয় শীতলতম স্থান কার্গিলের দ্রাসে তাপমাত্রা কমে মাইনাস ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে কাশ্মীর ও লাদাখে। ১৫ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ২০ ডিসেম্বর পর্যন্ত ভারী তুষারপাতের সম্ভাবনা নেই।

এদিকে, ৫-দিন পর শুক্রবার থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে মুঘল রোড। গত ৫ ডিসেম্বর থেকে বন্ধ ছিল ঐতিহাসিক মুঘল রোড, এই সড়কই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানকে জম্মুর পুঞ্চ-রাজৌরি জেলার সঙ্গে যুক্ত করে। গত রবিবার তুষারপাতের কারণে রাস্তায় পিচ্ছিল হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছিল মুঘল রোড। শুক্রবার থেকে সমস্ত যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে মুঘল রোড।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top