News Flash

  • Home
  • Uncategorized
  • Expanding : রাজ্যে শিল্প ও বাণিজ্যের বিকাশে গুচ্ছ সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আনা হয়েছে সরলীকরণ
Image

Expanding : রাজ্যে শিল্প ও বাণিজ্যের বিকাশে গুচ্ছ সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আনা হয়েছে সরলীকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় শিল্প ও বাণিজ্যের বিকাশে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে৷ শিল্পবান্ধব ও বিনিয়োগ উপযোগী পরিমণ্ডল সুনিশ্চিতকরণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ শিল্প ও বাণিজ্যের বিকাশে গুচ্ছ সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে আনা হয়েছে সরলীকরণ৷ আজ বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে ‘ডেস্টিনেশন ত্রিপুরা – ইনভেস্টমেন্ট সামিট ২০২১’-এর উদ্বোধন করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এই প্রথম এ ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিনিয়োগকারীদের সুবিধার জন্য ত্রিপুরায় শিল্প পরিকাঠামোর অনুকূল পরিবেশ ও বাণিজ্যিক নিরাপত্তা প্রদানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ গতানুগতিক বাণিজ্যের ঊধর্ে ওঠে সঠিক শিল্পক্ষেত্রের চয়ন এবং এতে বিনিয়োগের মাধ্যমে উদ্ভাবনী ও নতুন নতুন পন্থায় শিল্প বিকাশের বিশাল সুযোগ রয়েছে ত্রিপুরায়৷ ত্রিপুরার শিল্প সম্ভাবনাময় দিকগুলি ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে বিনিয়োগ করার লক্ষ্যে শিল্পপতিদের আহ্বান করেন তিনি৷ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতি ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময়ও করেন মুখ্যমন্ত্রী৷


এদিন তিনি বলেন, বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় কার্য সম্পাদন এবং পরিকল্পনা রূপায়ণের দ্রুততার নিরিখে বেসরকারি ক্ষেত্রগুলির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ত্রিপুরা সরকার৷ পূবর্োত্তরের রাজ্য হিসেবে ত্রিপুরায় পৌঁছে যাওয়া প্রথম সূর্যকিরণের মতো বাণিজ্যিক সূযর্োদয়ের উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ তাঁর দাবি, গতানুগতিক বাণিজ্য প্রবণতার বাইরে ত্রিপুরার বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে আত্মপরিচিতির পাশাপাশি অর্থনৈতিক স্বয়ম্ভরতা সম্ভব৷ শিল্পের প্রসার ও বাণিজ্যিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা সরকার৷ শিল্প বিকাশে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু ক্ষেত্রে সরলীকরণ ও শিথিলতা এনেছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, ক্ষুদ্র থেকে ভারী শিল্প সমস্ত ক্ষেত্রের বিকাশে গুচ্ছ পরিকল্পনা সফলভাবে রূপায়িত হচ্ছে৷ গুরুত্ব আরোপ করা হয়েছে সরকারি কাজেও দ্রুততা আনার লক্ষ্যে৷ শিল্পক্ষেত্রের বিকাশে বর্তমানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন কার্যক্ষেত্রে রূপায়িত হচ্ছে৷ যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই উদ্ভাবনী ভাবনায় বিভিন্ন যুব উদ্যোগী সহ সাফল্যের নিরিখে ত্রিপুরা সর্বত্র পরিচিতি লাভ করছে৷ তাঁর দাবি, নীতি আয়োগের তথ্য অনুসারে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্যগুলির মধ্যে প্রথম দিকে ওঠে এসেছে ত্রিপুরা৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় সূচনা হতে চলা আন্তর্জাতিক বিমানবন্দরকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্ভাবনার বিকাশে জাতীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় রাজ্য সরকারের তরফে ভরতুকি সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতায় ত্রিপুরার উন্নয়ন গতিকে কোনওভাবেই রোখা সম্ভব নয়৷ আইটি সেক্টর, ডেটা সেক্টর সহ প্রায় প্রতিটি ক্ষেত্রের বিকাশে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ত্রিপুরা সরকার৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top