News Flash

Posts of - November 2021

Election : সোমবার শিরোমণি কমিটির সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের নির্বাচন

অমৃতসর, ২৮ নভেম্বর (হি.স) : সোমবার শিরোমণি গুরুদ্বার ম্যানেজিং কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্তর্বর্তী কমিটির সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর বিকেলে তেজা সিং সমুদ্রী হলে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গে শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল রবিবার সন্ধ্যায় দলের সঙ্গে সম্পর্কিত শিরোমণি কমিটির সদস্যদের একটি বৈঠক ডেকেছেন। তেজা সিং সমুদ্রী হলে এই সভা অনুষ্ঠিত হবে। আকালি দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক ড. দলজিৎ সিং চিমা বলেন, এই বৈঠকের পর এসজিপিসির সদস্যরা একে একে রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারবেন এবং পদাধিকারী নির্বাচনের বিষয়ে তাদের মতামত জানাতে পারবেন। বর্তমানে শিরোমণি কমিটির চেয়ারপারসন বিবি জাগীর কৌর। ইতিমধ্যে, অকালি দল তার নির্বাচনী প্রচারের পরিপ্রেক্ষিতে শ্রী হরমন্দির সাহেব কমপ্লেক্সে অখন্ড পাঠ চালু করেছে।

ByByadmin Nov 28, 2021

Barbados : দাসত্বের অবসান, ৩০০ বছর পর ‘সাধারতন্ত্র’ দেশে পরিণত হচ্ছে বার্বাডোজ

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): ৩০০ বছরের ব্রিটিশ রাজতন্ত্রের অবসান। ব্রিটিশ রাজবংশের আনুগত্য ছেড়ে সাধারণতন্ত্র রাষ্ট্রে পরিণত হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজ। মঙ্গলবারই বিশ্বের নবতম সাধারণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে চলেছে । সমুদ্র সৈকত ও ক্রিকেটর প্রতি প্রেমের জন্য বিশ্বে জনপ্রিয় ক্যারিবিয়ান দ্বীপটি। কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে দীর্ঘদিন দাসত্বের শৃঙ্খল বইতে হয়েছে তাদের। স্বাধীনতার পরও অধীনতার শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্তি পায়নি তারা। দেশবাসীর মাথার উপর অদৃশ্য ছড়ি ঘুরিয়েছে ব্রিটেনের রানি। এবার ব্রিটিশ রাজবংশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে বার্বাডোজ। আগামীকাল সোমবার সন্ধে থেকে শুরু হবে সরকারি অনুষ্ঠান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সান্ড্রা মাসন। বর্তমানে তিনি ব্রিটেনের রাজ পরিবারের প্রতিনিধি হিসেবে বার্বাডোজের দেখভাল করেন। তাঁর হাতে দায়িত্বভার তুলে দেবেন ব্রিটেনের রাজ পরিবারের বংশধর প্রিন্স চার্লস। সামরিক কুচকাওয়াজের মাধ্যমে দায়িত্বের হাতবদল হতে চলেছে বলে খবর।

ByByadmin Nov 28, 2021

corona : গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে বাড়ল করোনায় মৃতের সংখ্যা, টিকা পেলেন ১২১ কোটি

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): দেড় বছরের বেশি সময় অতিক্রান্ত। এখনও বিদায় নেয়নি মারণ করোনা ভাইরাস। আর তারই মধ্যে এবার মাথাচাড়া দিয়েছে নয়া প্রজাতি ওমিক্রন। অতি শক্তিশালী এই স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। যা নিয়ে ভারতেও নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়াল। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় একলাফে অনেকটা বৃদ্ধি পেল দেশের মৃতের সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৭৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। এখনও চিন্তায় রাখছে কেরলের কোভিড গ্রাফ। এদিকে কর্ণাটকের মেডিক্যাল কলেজে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল তিনশোর গণ্ডি। অন্যান্য রাজ্যে অবশ্য রাশ টানা গিয়েছে সংক্রমণে। তবে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারালেন ৬২১ জন। যা গতকাল ছিল ৪৬৫। অর্থাৎ এখনও এই ভাইরাস যে মারাত্মক শক্তিশালী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ৫৫৪ জন।

ByByadmin Nov 28, 2021

Capital city : দুষণের জেরে ঘন ধোঁয়ায় ঢেকেছে রাজধানীকে

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): ফের দূষণের বাড়বাড়ন্ত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায়। গত কয়েক দিনে দিল্লিতে দূষণের মাত্রা একটু কম থাকায় ধীরে ধীরে ছন্দে ফিরছিল স্বাভাবিক জনজীবন। কিন্তু রবিবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় ঢেকে রাজধানী। সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর)-এর তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে সাতটাতেই দিল্লিতে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বায়ুদূষণের মাত্রা ছিল ৩৮৬। যা ‘খুব খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে। পিছিয়ে নেই দিল্লি সংলগ্ন বাকি দুই শহর গুরুগ্রাম আর নয়ডাও। আজ সকালে এই দুই জায়গাতেও একিউআইয়ের মাত্রা ছিল যথাক্রমে ৩৫৫ এবং ৩৯১। আবহবিজ্ঞানী ও পরিবেশবিদেরা জানাচ্ছেন, দিল্লির যা পরিস্থিতি তাতে শহরবাসীদের স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে চলেছে। বাড়তে পারে শ্বাসকষ্টও। অন্তত আগামী দু’দিন দিল্লির আবহাওয়া এমন খারাপই থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে দিল্লিতে নির্মাণকাজ আগামী কয়েক দিনের জন্য ফের বন্ধ করে দেওয়া হয়েছে। দূষণ পরিস্থিতির জন্য কয়েক দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। আগামী সোমবার থেকে স্কুল-কলেজ-সহ বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে ফের অফলাইনে ক্লাস শুরু হওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে সোমবার থেকেও আদৌ অফলাইনে ক্লাস করানো যাবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

ByByadmin Nov 28, 2021
Image Not Found

10323 : টার্মিনেশন লেটারের দাবীতে শিক্ষা অধিকর্তার অফিসে ১০৩২৩ এর একাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ১০৩২৩ এর শিক্ষকরা সোমবার শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে তাদের চাকরিচ্যুত করার কারণ জানতে…

ByByadmin Nov 30, 2021

Road blockade : পানীয় জলের জন্য হাহাকার, কৈলাসহরে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ পানীয় জলের দাবিতে সোমবার কৈলাসহরের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমা এলাকায় পথ অবরোধ…

ByByadmin Nov 30, 2021
Scroll to Top