News Flash

  • Home
  • Uncategorized
  • Road blockade : পানীয় জলের জন্য হাহাকার, কৈলাসহরে পথ অবরোধ
Image

Road blockade : পানীয় জলের জন্য হাহাকার, কৈলাসহরে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ পানীয় জলের দাবিতে সোমবার কৈলাসহরের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমা এলাকায় পথ অবরোধ করলেন এলাকার ক্ষুব্ধ জনতা৷ পানীয়জলের দাবীতে আবারও রাস্তা অবরোধ৷ ঘটনা কৈলাসহরের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমা এলাকায়৷ কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত জামতৈল বাড়ি এডিসি ভিলেজ৷ কৈলাসহর শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই এডিসি ভিলেজটি৷


এই জামতৈল বাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ছাগল ডেমা এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয়জলের তীব্র সমস্যা চলছে৷ ছাগল ডেমা এলাকায় একশো শতাংশ মানুষই হত দরিদ্র উপজাতি সম্প্রদায়ের৷ এলাকায় কয়েকটি রিং ওয়েল থাকলেও এগুলো অনেক দিন ধরেই শুকিয়ে গেছে৷ ভগ্ণ অবস্থায় থাকার পরও দপ্তরের পক্ষ থেকে সারাইয়ের কোনো উদ্যোগ নেই৷ এছাড়া এলাকায় একটি পাম্প মেশিন থাকলেও এটাও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে৷ এক্ষেত্রেও দপ্তরের কোনো ভুমিকা নেই৷ গ্রামবাসীরা আরও অভিযোগ করেন যে, গ্রামে শুধুমাত্র পানীয়জল নেই এমন নয়, গ্রামের মানুষ নিজেদের কাপড় ধোঁয়ার এবং স্নান করার জন্যও জল নেই৷ গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় এডিসি ভিলেজের কর্তাদের জানানোর পরও কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয় নি৷ গ্রামবাসীরা ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা নেওয়া হয়নি৷


যার ফলে, গ্রামের পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে ঊনত্রিশ নভেম্বর সোমবার সকাল দশটা থেকে জামতৈল বাড়ি এডিসি ভিলেজের ছাগল ডেমা এলাকার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷ সকাল দশটায় রাস্তা অবরোধ শুরু হলেও প্রায় সাড়ে তিন ঘন্টা পর অবরোধস্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী যায়৷ দপ্তরের এক আধিকারিকও পুলিশের সংগে আসে৷ ডিডব্লিউএস দপ্তরের আধিকারিককে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভে ফেঁটে পড়েন৷ প্রায় আধঘন্টা আলোচনার পর ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক বলেন, দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এলাকার পাম্প মেশিনটি সারাই করা হবে এবং মেসিনটি সারাই না হওয়া অব্দি প্রতিদিন দপ্তরের পক্ষ থেকে এলাকায় গাড়ি দিয়ে জল সরবারাহ করা হবে৷আধিকারিকের এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top