News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিপিডিপি আইন গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত, প্রত্যাহারের দাবিতে প্রদেশ কংগ্রেস
Image

ডিপিডিপি আইন গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত, প্রত্যাহারের দাবিতে প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৩ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন (ডিপিডিপি) আইনকে ঘিরে তীব্র সমালোচনা শানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এক প্রেস বিবৃতিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, এই আইন কার্যকর হলে দেশের গণতান্ত্রিক কাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ মানুষের তথ্য জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রেস বিবৃতিতে বলা হয়, আরএসএস ও বিজেপি দেশের সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েমের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেই প্রেক্ষিতে ডিলিমিটেশন এবং লোকসভা আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিষয়টি যুক্ত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

প্রবীর চক্রবর্তী দাবি করেন, ডিপিডিপি আইনের মাধ্যমে প্রকৃতপক্ষে তথ্যের স্বচ্ছতা কমিয়ে ‘তথ্য না জানানোর অধিকার’-কে আইনি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়, এর ফলে তথ্য জানার অধিকার-এর কার্যকারিতা প্রায় ভেঙে পড়বে এবং প্রশাসনের জবাবদিহিতা কমে যাবে।

তিনি আরও বলেন, এই আইনের ফলে সংবাদমাধ্যম বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে স্বাধীনতা সাংবাদিকরা এতদিন ভোগ করে আসছিলেন, তা অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়বে। কোনও ব্যক্তির তথ্য প্রকাশের আগে তার অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা বাস্তবে সংবাদ পরিবেশনে বড় বাধা হয়ে দাঁড়াবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়, আইনের বিভিন্ন ধারায় কঠোর জরিমানার বিধান রাখা হয়েছে, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিপুল আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি, অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশের ক্ষেত্রেও জটিলতা তৈরি হবে বলে দাবি করা হয়।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, এই আইন মূলত প্রভাবশালী ও দুর্নীতিগ্রস্ত মহলকে রক্ষা করার হাতিয়ার হিসেবে কাজ করবে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।

এই প্রেক্ষিতে দলটি সংবাদমাধ্যমসহ সমাজের সকল সচেতন ও গণতান্ত্রিক মানসিকতার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার ডাকও দেওয়া হয়েছে প্রেস বিবৃতিতে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top