News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার নতুন প্রজাতি ভারতে আসা রুখতে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত : কেজরিওয়াল
Image

করোনার নতুন প্রজাতি ভারতে আসা রুখতে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে চিন্তা বাড়ছে গোটা বিশ্বে। উদ্বেগ ও উৎকণ্ঠায় ভারতও। বহু চেষ্টার পর ভারতে ধীরে ধীরে কমছে করোনাভাইরাসের সংক্ৰমণ। তাই করোনার নতুন এই প্রজাতিকে ভারতে আসা রুখতে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যে সমস্ত দেশে করোনার নতুন সংক্রমণের হদিশ মিলেছে সেই সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেজরিওয়াল অনুরোধ জানিয়েছেন।

ডেল্টা, ডেল্টা প্লাসের পর এ বার ওমিক্রন। বিশ্ব জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে করোনার এই নয়া রূপ। নাম বি.১.১.৫২৯। একে নিয়ে ভয়ের অন্যতম কারণ, বেশির ভাগ বিশেষজ্ঞের মতে কোভিড টিকার কার্যকারিতা রুখে দিতে পারে ভাইরাসের এই নতুন রূপ। দক্ষিণ আফ্রিকায় এই সপ্তাহে প্রথম চিহ্নিত হয়েছে বি.১.১.৫২৯ নামে এই নতুন রূপ।

কেজরিওয়াল দিন জানিয়েছেন, “অনেক কষ্টে আমাদের দেশ করোনা থেকে সেরে উঠেছে। তাই ভারতে এই নতুন প্রজাতির প্রবেশ রুখতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।” যে সমস্ত দেশে করোনার নতুন সংক্রমণের হদিশ মিলেছে সেই সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেজরিওয়াল অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top