News Flash

Image

নাবালিকা অপহরণ কান্ডে মধুপুর থানা ঘেরাও

আগরতলা, ১৩ মে: গত ১২ দিন যাবৎ নাবালিকা অপহরণের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ পরিবারের সদস্যরা। আজ এরই প্রতিবাদে থানা ঘেরাও করল হিন্দু জাগরণ মঞ্চ ও পরিবারের লোকজন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১২ দিন আগে সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায় একটি ১৫ বছরের নাবালিকা মেয়েকে কমলা সাগর মিয়া পাড়া এলাকার এক যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে জোরপূর্বক গাড়িতে করে নিয়ে চম্পট দেয়। সেদিন রাত হয়ে গেলেও নাবালিকা মেয়েটি বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোন সন্ধান না পেয়ে মধুপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করেছিলেন। কিন্তু আজ ১২ দিন হয়ে গেলেও পুলিশ নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করে আনতে পারেনি। নাবালিকা মেয়েটির পরিবার প্রতিনিয়ত পুলিশের সাথে যোগাযোগ রাখলেও মধুপুর থানার পুলিশের কোন সক্রিয় ভূমিকা দেখা যায়নি নাবালিকা উদ্ধারের ঘটনায়। 

অবশেষে সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির পরিবার সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মধুপুর থানা ঘেরাও করে এবং এতদিন হয়ে গেলেও কেন নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি সেই জবাব চাইতে যায়। কিন্তু থানার ওসি উপস্থিত না থাকায় মামলার তদন্তকারী অফিসারের কাছে ঘটনার জবাব চাইতে গেলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ। 

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top