News Flash

  • Home
  • বিনোদন
  • ভোট দিলেন জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন, ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরলেন উভয়েই
Image

ভোট দিলেন জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন, ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরলেন উভয়েই

হায়দরাবাদ, ১৩ মে (হি.স.): লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পরই হায়দরাবাদের জুবলী হিলসের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন।

ভোট দেওয়ার পর ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেছেন উভয় তারকাই। জুনিয়র এনটিআর বলেছেন, “প্রত্যেককেই নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আমি মনে করি এটি একটি ভাল বার্তা যা আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।” অভিনেতা আল্লু অর্জুন বলেছেন, “অনুগ্রহ করে নিজের ভোট দিন। ভোট দেওয়া দেশের সকল নাগরিকের দায়িত্ব। আগামী ৫ বছরের জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি বলতে চাই, আমি রাজনৈতিকভাবে কোনও দলের সমর্থক নই, আমি সব দলের প্রতি নিরপেক্ষ।”

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top