News Flash

  • Home
  • প্রধান খবর
  • অখিলেশ, ডিম্পল ও রাহুল ভোটে হারবেই, উন্নাও-এ ভোট দিয়ে বললেন সাক্ষী মহারাজ
Image

অখিলেশ, ডিম্পল ও রাহুল ভোটে হারবেই, উন্নাও-এ ভোট দিয়ে বললেন সাক্ষী মহারাজ

উন্নাও, ১৩ মে (হি.স.): অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব, রাহুল গান্ধী – সবাই ভোটে হারবে। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ তথা উত্তর প্রদেশের উন্নাও-এর বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজ। সোমবার সকালে উন্নাও-এর একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন সাক্ষী মহারাজ। এই আসনে তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে অন্নু ট্যান্ডনকে, বিএসপি প্রার্থী করেছে অশোক কুমার পান্ডে-কে।

সাক্ষী মহারাজ এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী যদি “৪০০ পার” বলেন, আমি মনে করি আমরা ৪০০ পার করব। কনৌজ থেকে অখিলেশ যাদব, মৈনপুরী থেকে ডিম্পল যাদব, রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়ানাড থেকে এবং হায়দরাবাদ থেকে ওয়েইসি – সবাই নির্বাচনে হেরে যাচ্ছেন।” সাক্ষী মহারাজ আরও বলেছেন, “৫ বছর ধরে, কংগ্রেস কখনই বিতর্কের জন্য প্রস্তুত ছিল না। সদনে কাজ হতে দেয়নি এবং গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলে তাঁরা বয়কট করত। সুতরাং, যারা প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছে তারা কাপুরুষ, ধূর্ত। আমাদের ‘শের’-এর মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top