News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায়
Image

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায়

মনুবনকুলে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা এলাকায়

আগরতলা, ২১ এপ্রিল: সোমবার গভীর রাতে মনুবনকুলের নূতনবাজার এলাকায় অবস্থিত বিজেপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিপরা মথা সমর্থিত দুষ্কৃতীরাই এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। যদিও এ বিষয়ে তিপরা মথার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি বিপুল ভৌমিকসহ অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে পুলিশ প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, একই দিনে মনুবনকুল পুরান বাজার এলাকায় অবস্থিত আরও একটি বিজেপি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মনুবনকুল এলাকায় বিক্ষিপ্তভাবে হামলা ও উত্তেজনার ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও মনু এলাকার বাসিন্দা যুব নেতা সুশান্ত মগ -এর রাবার বাগানে প্রায় ২০টি রাবার গাছ কেটে ফেলা হয়েছে। এই ঘটনায়ও অভিযোগের তির তিপ্রা মথা সমর্থকদের বিরুদ্ধে উঠেছে।

তবে এখন পর্যন্ত কোনও ব্যক্তির উপর সরাসরি হামলার ঘটনা ঘটেনি বলে জানা গেছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ২৮ নম্বর শিলাছড়ি মনুবনকুল আসনে বিজেপি জয়লাভ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top