Posts of - November 28, 2021
ঐতিহাসিক জয় : বিপ্লব দেব
আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরা আজ এক ঐতিহাসিক জয়ের সাক্ষী রইল। যাঁরা ত্রিপুরার ক্ষতি করতে চেয়েছিলেন,…
ত্রিপুরা নির্বাচন : পুর নিগমে একাই বিজেপি
আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরা পুর নিগম নির্বাচনে খাতা খুলতে পারলেন না বিরোধীরা। ৫১টি ওয়ার্ডে সবকটিতেই…
ত্রিপুরায় পুর ও নগর ভোটে বিজেপির জয়জয়কার
আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনে বিরোধীরা ধুয়ে-মুছে সাফ হয়ে গেছে। সমস্ত…
শবদাহ করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, মৃত ১৭
কলকাতা, ২৮ নভেম্বর (হি.স) : রবিবার সাতসকালে বড়সড় দুর্ঘটনা ঘটল নদীয়ায়। শবদাহ করতে গিয়ে পথেই মৃত্যু ১৭ জনের।…

corona : গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে বাড়ল করোনায় মৃতের সংখ্যা, টিকা পেলেন ১২১ কোটি
নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): দেড় বছরের বেশি সময় অতিক্রান্ত। এখনও বিদায় নেয়নি মারণ করোনা ভাইরাস। আর তারই মধ্যে এবার মাথাচাড়া দিয়েছে নয়া প্রজাতি ওমিক্রন। অতি শক্তিশালী এই স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। যা নিয়ে ভারতেও নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়াল। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় একলাফে অনেকটা বৃদ্ধি পেল দেশের মৃতের সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৭৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। এখনও চিন্তায় রাখছে কেরলের কোভিড গ্রাফ। এদিকে কর্ণাটকের মেডিক্যাল কলেজে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল তিনশোর গণ্ডি। অন্যান্য রাজ্যে অবশ্য রাশ টানা গিয়েছে সংক্রমণে। তবে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারালেন ৬২১ জন। যা গতকাল ছিল ৪৬৫। অর্থাৎ এখনও এই ভাইরাস যে মারাত্মক শক্তিশালী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ৫৫৪ জন।
Capital city : দুষণের জেরে ঘন ধোঁয়ায় ঢেকেছে রাজধানীকে
নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): ফের দূষণের বাড়বাড়ন্ত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায়। গত কয়েক দিনে দিল্লিতে দূষণের মাত্রা একটু কম থাকায় ধীরে ধীরে ছন্দে ফিরছিল স্বাভাবিক জনজীবন। কিন্তু রবিবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় ঢেকে রাজধানী। সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর)-এর তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে সাতটাতেই দিল্লিতে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বায়ুদূষণের মাত্রা ছিল ৩৮৬। যা ‘খুব খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে। পিছিয়ে নেই দিল্লি সংলগ্ন বাকি দুই শহর গুরুগ্রাম আর নয়ডাও। আজ সকালে এই দুই জায়গাতেও একিউআইয়ের মাত্রা ছিল যথাক্রমে ৩৫৫ এবং ৩৯১। আবহবিজ্ঞানী ও পরিবেশবিদেরা জানাচ্ছেন, দিল্লির যা পরিস্থিতি তাতে শহরবাসীদের স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে চলেছে। বাড়তে পারে শ্বাসকষ্টও। অন্তত আগামী দু’দিন দিল্লির আবহাওয়া এমন খারাপই থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে দিল্লিতে নির্মাণকাজ আগামী কয়েক দিনের জন্য ফের বন্ধ করে দেওয়া হয়েছে। দূষণ পরিস্থিতির জন্য কয়েক দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। আগামী সোমবার থেকে স্কুল-কলেজ-সহ বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে ফের অফলাইনে ক্লাস শুরু হওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে সোমবার থেকেও আদৌ অফলাইনে ক্লাস করানো যাবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।


































