News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা নির্বাচন : পুর নিগমে একাই বিজেপি
Image

ত্রিপুরা নির্বাচন : পুর নিগমে একাই বিজেপি

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরা পুর নিগম নির্বাচনে খাতা খুলতে পারলেন না বিরোধীরা। ৫১টি ওয়ার্ডে সবকটিতেই বিজেপি জয়ী হয়েছে। গত নির্বাচনে বামেরা একাই দখল করেছিল ৪৫টি ওয়ার্ড। এবার তাঁদের ঝুলিতে পরে রইল শূন্য। তাত্পর্যপুর্ন বিষয় হল, আগরতলায় পুর নির্বাচনে এবারই প্রথম বিরোধী শূন্য পরিষদ গঠন হতে চলেছে। এই বিপর্যয় স্বাভাবিকভাবেই বিজেপিকে অনেকটা অক্সিজেন দেবে, তা বলার অপেক্ষা রাখে না।


এবছর পুর নিগম নির্বাচনে বিজেপি বাদে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্যান্য দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। ৫১টি ওয়ার্ডে বিজেপি বাদে শুধু তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পেরেছিল। কিন্ত, নিগম দখলে ব্যর্থ হয়েছে বিরোধীরা। ভোটের হারে কিছু কিছু ওয়ার্ডে বিরোধী ভোট বিজেপির থেকে বেশি ঠিকই। কিন্ত, এই ভোট বিভাজন বিজেপির জন্য লাভদায়ক প্রমাণিত হবে, তা ভোটের আগেই চর্চা হয়েছে।


ভোটের হার পর্যালোচনা করে দেখা গেছে, পুর নিগমে বিজেপি ৫৭.৩৮ শতাংশ, তৃণমূল কংগ্রেস ২০.১৩ শতাংশ এবং বামফ্রন্ট ১৭.৯৩ শতাংশ ভোট পেয়েছে। বাকি ভোট কংগ্রেস এবং অন্যান্য দলের ঝুলিতে পড়েছে। তৃণমূল কংগ্রেস ৫১টি আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্ত, বামেরা নিগমের সবকটি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি। এমনকি কংগ্রেসও সো ওয়ার্ডে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top