News Flash

  • Home
  • Uncategorized
  • Battlefield : অটোচালক ও টমটম চালকদের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল চন্দ্রপুর আই এস বি টি
Image

Battlefield : অটোচালক ও টমটম চালকদের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল চন্দ্রপুর আই এস বি টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। অটোচালক ও টমটম চালক দের মধ্যে বিভাগ কে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল চন্দ্রপুর আই এস বি টি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। চন্দ্রপুর আই এস বি টিতে শনিবার টমটম চালক ও অটোচালকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত শুক্রবার থেকেই।

ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে আইসিটি পরিচালন কমিটির কর্মকর্তারা জানান, শুক্রবার টমটম চালক ও অটোচালকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।দুপক্ষই মারমুখী হয়ে ওঠে। শনিবার বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয়। টমটম চালক না মীমাংসা বৈঠকের জন্য আইএসবিটিতে আসলেও অটো চালকরা মীমাংসা বৈঠকে আসেনি। উপরন্তু বেশ কিছুসংখ্যক অটোচালক আচমকা এসে হামলা সংঘটিত করে। তাতে রণক্ষেত্রে পরিণত হয় আই এস বি টি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় বাসিন্দারাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। স্থানীয় জনগণ এবং নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। চালক ও অটোচালকদের মধ্যে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় নিরীহ যাত্রীদেরও হয়রানির শিকার হতে হয়েছে। শুধু তাই নয় বেশ কিছু সংখ্যক যাত্রী আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top