News Flash

  • Home
  • Uncategorized
  • শবদাহ করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, মৃত ১৭
Image

শবদাহ করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা, মৃত ১৭

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স) : রবিবার সাতসকালে বড়সড় দুর্ঘটনা ঘটল নদীয়ায়। শবদাহ করতে গিয়ে পথেই মৃত্যু ১৭ জনের। নদিয়ার ফুলবাড়ির ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনের আধিকারিকরা।
পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পার মদনপুর এলাকা থেকে মৃতদেহ দাহ করতে শববাহী গাড়ি করে ৩৫ জনের যাত্রী নবদ্বীপ যাচ্ছিলেন। পথেই হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একটি পাথর বোঝাই লরি এসে ধাক্কা মারে শববাহী গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। বাকি আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেও মৃত্যু হয় আরও ৫ জনের। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুজন হাসপাতালে চিকিৎসাধীন। পরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান চিকিৎসকদের।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা, অনুমান পুলিশের। ভোরের দিকে কুয়াশা থাকায় দেখার সমস্যা হতে পারে, সেই বিষয়টিও পুলিশ উড়িয়ে দিতে পারছে না। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top