News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারত
Image

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারত

দুবাই, ৩০ অক্টোবর (হি.স) : পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে প্রথম হারের ফলে এই মুহূর্তে বিশ্বকাপের যাত্রা অনেকটাই কঠিন হয়ে গেছে কোহলিদের জন্য। বিশেষত নিউজিল্যান্ড ম্যাচ এখন বিরাট বাহিনীর জন্য মরণ-বাঁচন ম্যাচে পরিণত হয়েছে। কারণ এই ম্যাচে জিততে না পারলে বিশ্বকাপ থেকে একরকম বিদায় নিশ্চিত হয়ে যাবে বিরাটদের।
তবে ম্যাচের আগে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, ওপেনিংয়ের জন্য রোহিত-রাহুল জুটিতে কোন পরিবর্তন আনতে চাইবেন না কোহলি, তবে অনেকেই ঈশান কিশানের কথা বলছিলেন কিন্তু ওপেনিংয়ে অন্তত তার কোনও সুযোগ থাকবে না বলেই মনে করা হচ্ছে। তিন নম্বরে গত ম্যাচেও নিজেকে প্রমাণ করেছেন বিরাট তাই তার জায়গা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না।

চার নম্বরে এখনও সূর্য কুমার যাদবকেই দিয়েছেন বিশেষজ্ঞরা, অনেকেই মনে করছেন পাকিস্তানের বিরুদ্ধে তিনি ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু কোহলি তাকে একবার শেষ সুযোগ দিতে চাইবেন। অনেকে আবার তার জায়গায় ঈশান কিশানকে নেওয়ারও পক্ষপাতী। পাঁচ নম্বরে উইকেটকিপার পন্থের সুযোগ প্রায় নিশ্চিত। গত ম্যাচে ৩৯ রানের সুন্দর ইনিংস খেলেছিলেন পন্থ।
বিশেষজ্ঞদের মতে হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিশানের মধ্যে কিছুটা প্রতিযোগিতা হওয়ার সুযোগ রয়েছে। যদিও হার্দিক এরই মাঝে নেট সেশনে বোলিং করেছেন, এবং তিনি যে ফিট তা অনেকটাই প্রমাণও করেছেন। কিন্তু ব্যাটিংয়ে বেশ কয়েকদিন ধরেই যোগদান রাখতে ব্যর্থ হার্দিক আর তাই তার জায়গায় ঈশান কিশানকে সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সূর্য কুমার যাদবকে ব্যবহার করা হতে পারে ফ্লোটার হিসেবে। এছাড়া দলে যে দুটি বড় পরিবর্তন দেখছেন বিশেষজ্ঞরা তার মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর। শার্দুলের ব্যাটিং ভুবনেশ্বরের তুলনায় অনেকটাই ভালো, শুধু তাই নয়, বল হাতেও ভালো ফর্মে রয়েছেন তিনি।

তবে অনেকের মতই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশঃ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক) কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া/ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top