News Flash

  • Home
  • প্রধান খবর
  • Worship of Shyama mother : তেলিয়ামুড়ায় শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে
Image

Worship of Shyama mother : তেলিয়ামুড়ায় শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। তেলিয়ামুড়ায় শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব ও সংস্থার কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। তেলিয়ামুড়া এবার বিগ বাজেটের পুজো করছে কালিটিলা যুব সংস্থা। পূজা উপলক্ষে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ৪ঠা নভেম্বর আলোর উৎসব দীপাবলি। আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতিতে কোমর বেঁধে ময়দানে ব্যস্ত পূজা উদ্যোক্তারা। -খাওয়া দাওয়া ভুলে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাব, সামাজিক সংস্থা, সহ অন্যান্যরা।

বরাবরের মতো এ বছরও করোনার অন্ধকারের করাল গ্রাস কাটিয়ে ওঠে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে তেলিয়ামুড়া মহাকুমার কালিটিলা যুব সংস্থা। এবছর নিয়ে তাদের এই পুজো ৩৮ তম বছরে পদার্পণ করল। বরাবরের মতোই বিগ বাজেটের পূজো গুলোর মধ্যে কালিটিলা যুব সংস্থা অন্যতম। এবছর তারা ১০ লক্ষ টাকা বাজেট নিয়ে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। এবছর তারা শ্যামা মায়ের ৫১ টি রূপকে পুজো করবে। এটাই মূলত বিশেষ আকর্ষণ।এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি সহ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেছে এই কালিটিলা যুব সংস্থা। তারা আশাবাদী, তাদের এই পুজো প্রাঙ্গণ শত শত মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠবে। পূজা উদ্যোক্তারা আপামর রাজ্যবাসী সহ গোটা তেলিয়ামুড়াবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন যাতে করে রাজ্য সরকারের করোণা নিয়ে জারি করা বিভিন্ন নিয়ম নীতিকে মান্যতা দিয়ে পুজো দেখতে আসেন ।সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানিয়েছেন তারা।

Releated Posts

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top