News Flash

  • Home
  • Uncategorized
  • India-Pakistan match : ভারত-পাকিস্তান ম্যাচ জাতীয় স্বার্থের বিরোধী, দাবি রামদেবের
Image

India-Pakistan match : ভারত-পাকিস্তান ম্যাচ জাতীয় স্বার্থের বিরোধী, দাবি রামদেবের

নাগপুর, ২৪ অক্টোবর (হি.স) : আজ রবিবার টি ২০ বিশ্বকাপে মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন পর বাইশ গজে নামছে ভারত। আর এই বড় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে কোহলিদের টি-২০ বিশ্বকাপ যাত্রা। তবে তার আগে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে মন্তব্য করলেন বাবা রামদেব। তিনি বলেন, এই খেলা ‘রাষ্ট্রধর্মের’ পরিপন্থী। নাগপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যোগগুরু রামদেব।

তিনি বলেন, ভার বনাম পাকিস্তানের এই খেলা দেশের স্বার্থবিরোধী। কারণ ক্রিকেট খেলা আর সন্ত্রাসের খেলা একসঙ্গে খেলা যায় না। মূলত কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোলে যে বিশৃঙ্খলা চলছে, তার পরিপ্রেক্ষিতেই এই খেলার বিরোধীতা করেছেন যোগগুরু। তিনি বলেন, আমি মনে করি এমন পরিস্থিতিতে এই ধরণের খেলার আয়োজন করা ‘রাষ্ট্রধর্মের’ পরিপন্থী। এদিন বলিউডের মাদক যোগ নিয়েও মুখ খোলেন রামদেব। বলেন, যে সমস্ত তারকারা তরুণ প্রজন্মের আদর্শ, তাঁরাই যেভাবে মাদকাসক্ত হয়ে পড়ছেন, এই নেশাকে যেভাবে তুলে ধরা হচ্ছে তা ভয়ানক। এটা ভারতের তরুণ সমাজের জন্য ক্ষতিকর।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top