News Flash

  • Home
  • প্রধান খবর
  • Shameful defeat of West Indies : ওয়েস্ট ইন্ডিজের লজ্জাজনক পরাজয়ে বাকরুদ্ধ ব্রায়ান লারা
Image

Shameful defeat of West Indies : ওয়েস্ট ইন্ডিজের লজ্জাজনক পরাজয়ে বাকরুদ্ধ ব্রায়ান লারা

শারজা, ২৪ অক্টোবর (হি.স) : টি-২০ বিশ্বকাপের প্রথম দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের লজ্জাজনক পরাজয়ে বাকরুদ্ধ ব্রায়ান লারা। গতকাল মুখোমুখি হয়েছিল টুর্নামেন্ট জেতার অন্যতম বড় দাবিদার ইংল্যান্ড। ২০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন বনাম ৫০ ওভারের বিশ্ব চ্যাম্পিয়নের ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটবিশ্ব। তবে দিনের শেষে চূড়ান্ত হতাশ হতে হল সকলকে।

কিংবদন্তি লারা ক্যারিবিয়ান দলের এই পারফরম্য়ান্সে নিজের হতাশা ও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, ‘এটা ভীষণই হতাশাজনক, দায়িত্বজ্ঞানহীন একটা পারফরম্যান্স। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসাবে এই পারফরম্যান্সকে বর্ণনা করা মতো আমার কাছে কোনরকম ভাষা নেই। আমি ভীষণ হতাশ।’


টসে জিতে ওয়েষ্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের দ্বিতীয় ওভারেই এভিন লুইসকে সাজঘরে ফেরত পাঠান ক্রিস ওকস। এরপরে অভাবনীয় ভঙ্গিমায় একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৪.৪ ওভারেই ৫৫ রানে গুটিয়ে যায় কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। আদিল রশিদ দুই রান খরচ করে চার উইকেট নেন এবং মইন আলি নেন দুই উইকেট। জবাবে ইংল্যান্ড ৭০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পারফরম্যান্সে হতাশ ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারাও।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top