News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন মিটলেই রাজ্যের মর্যাদা ফেরত, কাশ্মীর নিয়ে বড় ঘোষণা অমিত শাহর
Image

নির্বাচন মিটলেই রাজ্যের মর্যাদা ফেরত, কাশ্মীর নিয়ে বড় ঘোষণা অমিত শাহর

শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স) : জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কাশ্মীরে পৌঁছে সেখানে তাঁর ঘোষণা, ‘নির্বাচন মিটতেই ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু-কাশ্মীরকে।’ তাঁর কথায়, ‘আসন পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে উপত্যকায়।’ ৩৭০ ধারা রদের পর এই প্রথম উপত্যকা সফরে গিয়েছেন শাহ। আর সেখানে পা রেখেই তাঁর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখতে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। তিন দিন থাকবেন কাশ্মীরে থাকবেন তিনি। এদিন জম্মু-কাশ্মীর ইউথ ক্লাবের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘কাশ্মীরের যুবদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি।’ সম্প্রতি উপত্যকায় জঙ্গি সক্রিয়তা বেড়ে যাওয়ার খবর মিলেছিল। জঙ্গিদের হাতে মারা যান ১৩ জন সাধারণ নাগরিক। এর পরই ভারতীয় সেনার একের পর এক অভিযানে আটক ৭০০ জন সন্দেহভাজন। তরুণ প্রজন্মের একাধিক কাশ্মীরিকে এই পথে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সে ক্ষেত্রে অমিত শাহের এই মন্তব্য যে তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে, তা বলাই বাহুল্য।


শনিবার সকালেই শ্রীনগর পৌঁছেছেন অমিত শাহ। তাঁকে বিমানবন্দরে অর্ভ্যথনা জানান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অমিত শাহের সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা গোটা উপত্যকা জুড়ে। এদিন প্রথমেই রাজভবনে সিকিউরিটি রিভিউ মিটিং করেন শাহ। এজন্য রাজভবনের আশপাশের ২০ কিমি অঞ্চল পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top