News Flash

  • Home
  • Uncategorized
  • People are not getting medical treatment : মহারানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষবা পাচ্ছে না জনগণ
Image

People are not getting medical treatment : মহারানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষবা পাচ্ছে না জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ গোমতী জেলার উদয়পুর মহারানী এলাকার মহারানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমআইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে গোমতী জেলার উদয়পুর মহারানী এলাকার হাজার হাজার জনগণের উপস্থিতিতে মহারানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন বিল্ডিংর উদ্বোধন হয়েছিল৷সবার সামনে সেদিন মূখ্যমন্ত্রী চিকিৎসকদের মানবতার দৃষ্টিকোণ নিয়ে রোগীদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন৷


রোগী ও রোগীর পরিবারের সদস্যদের চিকিৎসকদের সঙ্গে ভাল ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন৷ কিন্তু কিছু চিকিৎসক রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করে না বলে অভিযোগ৷ এরকমই একটি অভিযোগ তুলে ধরেন উদয়পুর মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এমওআইসির বিরুদ্ধে এক রোগী ও রোগীর পরিবারের লোকজনরা৷ মহারানী এলাকার ছয়ঘরিয়ার ৭৫ বছরের এক বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেও সেদিন হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক ঠিক মতো চিকিৎসা পরিসেবা দিচ্ছে না বলে অভিযোগ করেন৷অপরদিকে ৪৩ বছরের এক যুবক হাসপাতালে ভর্তি হলেও তার স্ত্রী জানান প্রথমে রোগীকে চিকিৎসকের চেম্বারে নিয়ে গিয়ে দেড়শ টাকা দিতে আসতে হয়৷


তারপরও নিয়মিত ভাবে রোগীকে দেখতে আসে না বলে অভিযোগ৷অপরদিকে হাসপাতালে ব্যবসা পত্রে ঔষধ লিখে দেওয়া হয় যাতে রোগীর নাম, বয়স কিছু লেখা থাকে না৷ এতে রোগীদের হচ্ছে সমস্যা৷ অপরদিকে আয়ুষ্মান প্রকল্পের ঔষধ নিয়মিত পাচ্ছে না বলে অভিযোগ৷ মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি র বিরুদ্ধে এর আগে ও বহু অভিযোগ করেছেন এলাকাবাসী৷ এদিকে বিদ্যুৎ না থাকলে হাসপাতালের জেনারেটর চালু করা হয় না বলে অভিযোগ করেন চিকিৎসা নিতে আসা রোগীর পরিবারের সদস্যরা৷এখন দেখার বিষয় সরকার কি ব্যবস্থা নেয়৷ সেদিকে তাকিয়ে আছেন রোগী ও রোগীর পরিবারের লোকেরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top