News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সবজির চড়া দামে কপালে ভাঁজ ক্রেতাদের, মধ্যবিত্তের পকেটে টান
Image

সবজির চড়া দামে কপালে ভাঁজ ক্রেতাদের, মধ্যবিত্তের পকেটে টান

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): অবিরাম বৃষ্টি তারই উপর আবার লক্ষ্মী পুজো। দু’য়ে মিলিয়ে সবজি বিক্রেতাদের সময় যাচ্ছে ভালই। মঙ্গলবার শহরের বাজারগুলিতে চড়া দামে বিক্রি হয়েছে সবজি। লক্ষ্মীপুজোর আগের দিন বাজারে রীতিমতো আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে ফল ও সবজি। এর জন্য অবশ্য বৃষ্টিকেই দায়ী করেছেন কৃষক থেকে সবজি বিক্রেতারা। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ক্রেতাদের।লক্ষ্মী পুজো মানেই শাকসবজি থেকে ফলের দাম বাড়বে এটা তো স্বাভাবিক। কিন্তু এবার দামটা যেন অনেকটাই বেশি। সবজি ও ফলের অতিরিক্ত দামে কপালে ভাঁজ ক্রেতাদের। কলকাতার সবজি বাজারে টমেটো বিক্রি হয়েছে কেজিতে ৯৩ টাকা। বেগুনের দরও বাড়তে বাড়তে ১০০ টাকা পেরিয়েছে। পেঁয়াজ এখন কেজিতে নেওয়া হচ্ছে ৫০ টাকা। বাঁধাকপি কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পুজোর মরশুমে দাম বেড়েছে সবজি থেকে ফল ও ফুলেরও।

হিন্দুস্থান সমাচার / পায়েল

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top