News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উদয়পুর, আহত দুই বিজেপি কর্মী
Image

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উদয়পুর, আহত দুই বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ মে: রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠে মন্দির নগরী উদয়পুর। বিরোধী দল সিপিএমের কর্মীদের হামলায় শাসক দলীয় কর্মীরা আহত হয়েছেন, এমনই অভিযোগ শাসকদলের কর্মীদের। ঘটনাটি কেন্দ্র করে সোমবার রাত থেকে মন্দির নগরী উদয়পুরে তীব্র  উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রেখে চলেছে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।  

ঘটনায় আহত বিজেপি কর্মীরা হলেন দেবব্রত বিশ্বাস এবং রাজদীপ চক্রবর্তী। জানা যায় আহত বিজেপি কর্মীরা ব্যক্তিগত কাজে বাজারে আসে। এরমধ্যে সিপিআইএম কার্যালয়ের সামনে আসলে দেবব্রত বিশ্বাস এবং রাজদীপ চক্রবর্তীর উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় সিপিএম এর সমর্থকেরা জড়িত বলেই অভিযোগ আহতদের।

ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয় রাধাকিশোরপুর থানায়। গোটা ঘটনায় শহর জুড়ে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী, পুলিশ এবং টিএসআর।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top