News Flash

Image

বিষপানে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ মে: কৈলাসহর হীরাছড়া ১নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে বর্তমানে সংকটজনক অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সমরজিৎ বাউরীর স্ত্রী পার্বতী উরাং উনার নিজ ঘরে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরবর্তীকালে উনার পরিবারের লোকেরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।  ওই গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সংকটজনক অবস্থায় পার্বতী উরাং কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

তবে কি কারনে ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে। সেই বিষয়ে কিছু জানা যায়নি। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top