News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ত্রিপুরায় ২১ অক্টোবর বিশাল রেলির মাধ্যমে প্রতিবাদ জানাবে বিশ্ব হিন্দু পরিষদ
Image

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ত্রিপুরায় ২১ অক্টোবর বিশাল রেলির মাধ্যমে প্রতিবাদ জানাবে বিশ্ব হিন্দু পরিষদ

আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় এবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমনের প্রতিবাদে মুখর হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। মৌলবাদিদের বর্বরোচিত আক্রমনে ইসকনের মহারাজ সহ ৭ জনের মৃত্যু হয়েছে। বহু বাড়িঘরে লুটপাঠ হয়েছে এবং এখনো চলছে। তাই, প্রতিবাদ আন্দোলন তেজী রূপ নিয়ে আগামী ২১ অক্টোবর প্রায় ১০ হাজার মানুষকে জড়ো করে রেলির মাধ্যমে আগরতলাস্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে ডেপুটেশন দেবে বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, আগামী ২১ থেকে ২৩ অক্টোবর আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উত্সব বয়কটের দিয়েছে সংগঠন। ত্রিপুরা সরকারের কাছে তাঁদের আবেদন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমনের পরিস্থিতিতে রাজ্যে চলচ্চিত্র অনুমতি না দেওয়া হোক।


আজ সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের উপ প্রান্তের সম্পাদক শংকর রায় বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর হামলায় এখন পর্যন্ত ৭ জনের খুন হয়েছে। বহু বাড়িঘরে লুটপাঠ হয়েছে যা এখনো সমানে চলছে। মৌলবাদিদের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আওয়াজ তেজি করার জন্যই প্রস্তুতি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তিনি বলেন প্রত্যেক জেলায় প্রতিবাদ জানানো হবে। আগামী ২১ অক্টোবর ১০ হাজার মানুষের সমাগমে রেলির মাধ্যমে আগরতলা স্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হবে। বাংলাদেশে হিন্দুরা সুস্থ থাকার জন্য প্রতিবাদের তীব্র ধ্বনি সে দেশের সরকারের কানে পৌছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে তাঁর আবেদন, হিন্দুদের উপর আক্রমনে দোষীদের ফাঁসির ব্যবস্থা হোক। সাথে তিনি কড়া ভাষায় বলেন, হিন্দুদের উপর আরও অত্যাচার হলে বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি মোকাবিলায় নামবে। এদিন তিনি জানান, ইতিমধ্যে প্রতিবাদের সমস্ত নেওয়া হয়েছে। জেলা স্তরে প্রতিবাদ শুরু হয়ে গেছে। তিনি বলেন, আজ দক্ষিণ জেলায় প্রতিবাদ জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার পশ্চিম, খোয়াই এবং উত্তর জেলায় প্রতিবাদ জানানো হবে।


এদিন পরিষদের পশ্চিম জেলা সভাপতি ডা: শংকর সরকার বলেন, আগামী ২১ অক্টোবর দুপুর ১২টায় রেলি করে বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ডেপুটেশন দেওয়া হবে। এক্ষেত্রে ১৪৪ ধারা জারির থাকার জন্য রেলির অনুমতি না মিললে স্বল্প কয়েকজনে মিলে ডেপুটেশন দেওয়া হবে। তবে, প্রতিবাদ হবে জোরালো। সাথে তিনি আগামী ২১ থেকে ২৩ অক্টোবর আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উত্সব বয়কটের ডাক দিয়েছেন। ত্রিপুরা সরকারের কাছে ওই উত্সবের অনুমতি না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top