News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের মদতেই দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
Image

সরকারের মদতেই দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঢাকা, ১৮ অক্টোবর (হি. স.) : ক্ষমতায় টিকে থাকতে স্পর্শকাতর বিষয়ে উসকানি দিয়ে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের মদদপুষ্টেই দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ ধরার নীতি দলটির ইতিহাস ও ঐতিহ্যে পরিণত হয়েছে।

বিগত বেশ কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশ। দুর্গা প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে গত কয়েক দিনে বেশ কয়েকটি মন্দিরে হামলা এমনকি ইস্কন মন্দিরে হামলা । সাম্প্রদায়িক এই হিংসায় এখনও প্রাণ হারিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে সেদেশের সরকারের বিরুদ্ধে সরব হয়েছে দেশটির বিরোধী দল বিএনপি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কুমিল্লার পূজামণ্ডপে হামলার শুরু থেকেই সরকার বিএনপিকে জড়ানোর অচেষ্টায় লিপ্ত। শুধু এখন নয়, যখনই দেশে কোনও ঘটনা ঘটে তখনই সেখানে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হয়। অথচ কাজগুলো করে আওয়ামী লীগ। এ ঘটনায় সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের মদদপুষ্টেই দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ ধরার নীতি দলটির ইতিহাস ও ঐতিহ্যে পরিণত হয়েছে।


বিএনপি মহাসচিব এও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে। তাদের উপাসনালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই দুষ্কৃতকারীরা প্রায় সবাই ক্ষমতাসীন দলের লোক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নিরাপত্তার অভাবসহ যেসব সংকট রয়েছে সেখান থেকে দৃষ্টি দূরে সরাতে, জনগণকে বিভ্রান্ত করতে ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সরকার তার এজেন্ট দিয়ে ঘটিয়ে গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রামকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে। বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের উদাসীনতার কারণে এগুলো হয়েছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে নানুয়া দীঘির পাড়ের মণ্ডপের ঘটনাটি নির্মম অমানবিকতার দিকে গড়াত না। সাম্প্রদায়িক হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মির্জা ফখরুল।


নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, পবিত্র কুরআন অবমাননা, পূজামণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা বিধান না করে হামলা-ভাঙচুর-সংঘাত ও সংঘর্ষকে উসকে দিয়ে দুই ধর্মীয় সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। এতে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন কেড়ে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চক্রান্তে মেতে উঠেছে ক্ষমতাসীনরা। গণতন্ত্রের লাশের ওপর দাঁড়িয়ে সরকার সাম্প্রদায়িক সংঘাতের উপকরণ ছড়িয়ে সহিংস রক্তাক্ত পরিস্থিতিতে উদ্ধারকর্তার ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদৃষ্টি পেতে চায়। কিন্তু বর্তমান যুগে কিছুই ঢেকে রাখা যায় না। সত্য প্রকাশ পাবেই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top