News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, ত্রিপুরায় বিক্ষোভ
Image

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, ত্রিপুরায় বিক্ষোভ

আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ত্রিপুরায় গর্জে উঠলেন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী জনগণ। সামাজিক মাধ্যমে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়ে আজ তাঁরা আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরবর্তীতে তাঁরা বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছেন।
এ-বিষয়ে সুমন দেবনাথ বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার কোনভাবেই মেনে নেওয়া যায় না। ভারত ও বাংলাদেশ উভয় রাষ্ট্রের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। কিন্ত, গত কয়েকদিনে হিন্দুদের উপর অত্যাচার মানব জাতিকে কলঙ্কিত করেছে। দুই দেশের মধ্যে মৈত্রীর বন্ধনে দাগ লাগিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ওই ঘটনায় ভারতে হিন্দুরা জাগ্রত হচ্ছেন, প্রতিবাদী হয়ে উঠছেন। তাই, আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, হিন্দুদের উপর অত্যাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিন।
এদিকে, আজ সন্ধ্যায় আগরতলা শহরে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মিছিল সংগঠিত হবে। এছাড়াও, ত্রিপুরার বিভিন্ন স্থানে সনাতন ধর্মে বিশ্বাসী জনগণ প্রতিবাদ মুখর হয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে দূর্গা প্রতিমা ও মন্ডপ ভাংচুরের পর প্রচুর হিন্দুদের বাড়িঘর আক্রান্ত হয়েছে। দুষ্কৃতিদের হামলায় একজনের মৃত্যু এবং অপর একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কুমিল্লা সহ একাধিক স্থানে হিন্দুরা আক্রান্ত হয়েছেন

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top