শ্রীনগর, ১৬ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের সংক্ৰমণ আগের তুলনায় অনেকটাই কমেছে কাশ্মীরে। ভূস্বর্গে এই মুহূর্তে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কোভিডের প্রকোপ। করোনা-কমতেই ছন্দে ফিরছে কাশ্মীর। শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ভিড় বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের। শ্রীনগরের প্রায় সমস্ত হোটেলেই আগামী ডিসেম্বর মাস পর্যন্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে। ডাল লেকে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের আগমণ। সবমিলিয়ে খুশি ভূস্বর্গ।
কাশ্মীরের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শনিবার বলেছেন, “পর্যটকদের ব্যাপক আগমণ দেখতে পাচ্ছি আমরা। প্রায় সমস্ত দামি হোটেলেই ডিসেম্বর মাস পর্যন্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে।” এই আনন্দের মধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার প্রকোপ কমে গেলেও, একেবারে নির্মূল হয়নি। তাই কোভিড-বিধি মেনে চলার অনুরোধ করেছেন তাঁরা।

করোনা-কমতেই ছন্দে ফিরছে কাশ্মীর, পর্যটকদের আগমণে খুশি ভূস্বর্গ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















