News Flash

  • Home
  • প্রধান খবর
  • এখন তোষণের রাজনীতি শেষ হয়েছে, বিজেপি নেতারা উন্নয়নের নিরিখে কথা বলেন : নাড্ডা
Image

এখন তোষণের রাজনীতি শেষ হয়েছে, বিজেপি নেতারা উন্নয়নের নিরিখে কথা বলেন : নাড্ডা

আমেঠি, ১৪ মে (হি.স.): দেশে এখন তোষণের রাজনীতির অবসান হয়েছে, বিজেপি নেতারা উন্নয়ন ও রিপোর্ট কার্ডের নিরিখে কথা বলেন। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার উত্তর প্রদেশের আমেঠির নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “এই নির্বাচন শুধুমাত্র স্মৃতি ইরানিকে সাংসদ বানানোর জন্য নয়। এই নির্বাচন মোদীজিকে সাংসদ বানিয়ে, তাঁর নেতৃত্বে বিকশিত ভারতের সংকল্প পূরণের সংকল্পের যাত্রা।”

নাড্ডা আরও বলেছেন, “গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতের রাজনৈতিক মানচিত্রে দু’টি বিষয়ে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমত ২০১৪ সালের আগে ভারতের সাধারণ নাগরিক বিশ্বাস করেছিল যে রাজনীতিতে কিছুই বদলাবে না, সব রাজনীতিবিদ একই, এখানে কিছুই বদলাবে না। কিন্তু এখন ১০ বছর পর ভারতের সাধারণ মানুষ এই বিশ্বাস নিয়ে হাঁটতে শুরু করেছে যে মোদীজির নেতৃত্বে ভারত এখন উন্নয়নের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। দ্বিতীয়ত ১০ বছর আগে ভারতীয় রাজনীতির সংজ্ঞা ছিল শুধুমাত্র তোষণ, ভোটব্যাঙ্ক, জাতপাত এবং আঞ্চলিকতা। কিন্তু, এখন ভারতের রাজনীতি উন্নয়নের রাজনীতিতে পরিণত হয়েছে।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top