News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইপোকে জেলে পাঠাবো, পিসিকে প্রাক্তন বানাবো : শুভেন্দু অধিকারী
Image

ভাইপোকে জেলে পাঠাবো, পিসিকে প্রাক্তন বানাবো : শুভেন্দু অধিকারী

বাঁকুড়া, ১৪ মে (হি.স.) : এই বছরেই ভাইপোকে জেলে পাঠাবো, আর পিসিকে প্রাক্তন বানাবো বলে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরায় বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের সমর্থনে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, কে বলেছে ২৬-এ বিধানসভার ভোট। আমি বলছি ততদিন অপেক্ষা করতে হবে না, এই বছরই দেখুন ভাইপোকে জেলে পাঠাবো, পিসিকে প্রাক্তন বানাবো।

সম্প্রতি ইমাম অ্যাসোসিয়েশনের এক সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, মুসলমানদের তৃণমূলকে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, রেজিনগরের এক তৃণমূল নেতার হুমকি হিন্দুদের ভাগীরথীর জলে মেরে ভাসিয়ে দেব। এর প্রতিকার করবেন না, এর বদলা নেবেন না বলেও তিনি উপস্থিত বিশাল জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। এদিন রেশন প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেন্দ্রের মোদীজী বিনামূল্যে রেশন দিচ্ছেন, আর এখানে চোরামূলের লোক বলছে তৃণমূল সরকার দিচ্ছে। ঘরে ঘরে পাইপ লাইনে জলের জন্য টাকা বরাদ্দ করলেও সেই টাকা হজম করে ফেলেছে।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top