আগরতলা, ১৬ অক্টোবর (হি. স.) : বাঙালির সর্ববৃহত উত্সব দূর্গা পূজায় বাংলাদেশে অনভিপ্রেত ঘটনা নিন্দিত হয়েছে সর্বত্র। বাংলাদেশের মাটিতে দূর্গা পূজা হামলা, মা দুর্গার মূর্তি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ওই ঘটনার খবর শুনে তিনি ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর সাথে কথা বলেছেন। পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। খবরে প্রকাশ, গত কয়েকদিনে বাংলাদেশে একাধিক দূর্গা পূজা মন্ডপে হামলা হয়েছে। দুস্কৃতিকারীরা দূর্গা মূর্তি ভাংচুর করেছে। সবচেয়ে বড় ঘটনা ঘটেছে কুমিল্লায়। সেখানে দূর্গা পূজার মন্ডপে কুরান দেখে ইসলামী দুস্কৃতিকারীরা পূজা মন্ডপে হামলা করেছে।
ঘটনা সম্পর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর সাথে বিস্তারিত আলোচনা করেছেন। ত্রিপুরার তিন দিক দিয়েই বাংলাদেশ সীমান্তে ঘেরা। তাছাড়া, বাংলাদেশের সাথে ত্রিপুরার আত্মিক সম্পর্ক রয়েছে। দূর্গা মন্ডপে ওই ঘটনা মুখ্যমন্ত্রীকে বিচলিত করেছে। তিনি সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থা এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোজখবর নিয়েছেন। সূত্রের দাবি, হিন্দুদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে-বিষয়েও খোজ নিয়েছেন তিনি। হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সমস্ত পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বলেও মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।
সাথে তিনি যোগ করেন, বাংলাদেশে হাই কমিশন কার্যালয়ের সমস্ত আধিকারিকগণ বিভিন্ন এলাকায় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তাতে, দূর্গা পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে। তিনি জানান, বাংলাদেশ সরকার সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের মাটিতে দূর্গা পূজা মন্ডপে হামলায় ভারতে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। তৃনমূল নেতা কুণাল ঘোষও বাংলাদেশে দূর্গা পূজা মন্ডপে হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন।

বাংলাদেশে দূর্গা পূজা মন্ডপে হামলা, মূর্তি ভাঙচুর, হাই কমিশনারের কাছ থেকে খোজ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Releated Posts
ত্বিষা শর্মা আত্মহত্যা করেছে, এইমস-এর প্রতিবেদনে ইঙ্গিত
ভোপাল, ১৯ মে (আইএএনএস): ত্বিশা শর্মা মৃত্যুকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বেল্ট সংক্রান্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…
আরজি কর ধর্ষণ-খুন মামলায় হাসপাতালের সংশ্লিষ্ট সব অংশ সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের
কলকাতা, ১৯ মে (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ…
পূর্ব ভারত কৃষি বিকাশের ইঞ্জিন হতে পারে: শিবরাজ সিং চৌহান
ভুবনেশ্বর, ১৯ মে (আইএএনএস): উর্বর জমি, প্রচুর জলসম্পদ, বৈচিত্র্যময় আবহাওয়া এবং পরিশ্রমী কৃষকদের কারণে পূর্ব ভারত দেশের কৃষি…
দ্বারকায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪
নয়াদিল্লি, ১৯ মে (আইএএনএস): অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান জোরদার করে দিল্লির দ্বারকা জেলা পুলিশ মঙ্গলবার সেক্টর-৩-এর জেজে কলোনি…


















