News Flash

Image

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম জইশ কমান্ডার শাম সোফি

শ্রীনগর, ১৩ অক্টোবর (হি.স) : জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। এবার এনকাউন্টারে নিকেশ হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার শাম সোফি।কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, বুধবার পুলওয়ামা জেলার ত্রাল টাউনের তিলওয়ানি মোহল্লা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের। সেখানেই খতম হয় জইশ কমান্ডার শাম সোফি। গত সোমবার থেকেই কাশ্মীরে সেনা ও জঙ্গিদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এপর্যন্ত বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে পাঁচজন জেহাদি। শহিদ হয়েছেন ৫ সেনা জওয়ানও।

প্রসঙ্গত, দেশজুড়ে উৎসবের মরশুমের মাঝে সীমান্তকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা নিয়েছে সেনাবাহিনী। তারই মাঝে অশান্তির আঁচ এতটুকুও কমছে না কাশ্মীর সীমান্তে। সোমবার পুঞ্চে সেনাবাহিনীর টহলদারির সময়ে জঙ্গি হামলায় ৫ জওয়ান শহিদ হওয়ার পর পালটা প্রত্যাঘাতও চলে জঙ্গিদের উপর। সোমবারের অপারেশনে শামিল ছিল ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ আধিকারিক, জওয়ানরা। তুলরানের অপারেশনে তাঁদের হাত ধরেই জঙ্গি নিধন হয়েছে। তিনজন জেহাদিকে নিকেশ করে বাহিনী।






Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top