News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বরাবরই মানবাধিকারের প্রতি সংবেদনশীল : প্রধানমন্ত্রী
Image

ভারত বরাবরই মানবাধিকারের প্রতি সংবেদনশীল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): ভারত বরাবরই মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ও সংবেদনশীল। জাতীয় মানবাধিকার কমিশনের ২৮ তম প্রতিষ্ঠা দিবসে এই বার্তায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে ভারত। সকলের মানবাধিকার নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, সরকার যদি একটি প্রকল্প শুরু করে এবং কিছু মানুষই যদি উপকৃত হয়, তাহলে তা অধিকারের বিষয়টি উত্থাপন করবে।” মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সকলকে জাতীয় মানবাধিকার কমিশনের ২৮ তম প্রতিষ্ঠা দিবসের অভিনন্দন। দেশ যখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে, এমন সময় এই আয়োজন করা হয়েছে। আমরা কয়েক শতাব্দী ধরে নিজেদের অধিকারের জন্য লড়াই করেছি। একটি দেশ ও একটি সমাজ হিসেবে অন্যায় ও নৃশংসতা প্রতিহত করেছে। এমন সময় যখন গোটা পৃথিবী বিশ্বযুদ্ধের হিংসায় আচ্ছন্ন ছিল, ভারত তখন গোটা বিশ্বকে ‘অধিকার ও অহিংসার’ পথের পরামর্শ দিয়েছিল।” প্রধানমন্ত্রী বলেছেন, “সমতা ও মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিশ্বকে লাগাতার নতুন দূরদৃষ্টিতা দিয়েছে ভারত। বিগত কয়েক দশকে এমন অনেক সুযোগ পৃথিবীর সামনে এসেছিল, যখন বিশ্ব বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। কিন্তু, ভারত বরাবরই মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সংবেদনশীল।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “বিগত বছরগুলিতে দেশ থেকে বিভিন্ন অন্যায় দূর করার চেষ্টা করা হয়েছে। কয়েক দশক ধরে মুসলিম মহিলারা তিন তালাকের বিরুদ্ধে আইনের দাবি জানাচ্ছিলেন। আমরা তিন তালাকের বিরুদ্ধে আইন এনে তাঁদের নতুন অধিকার প্রদান করেছি। আমাদের সরকার মুসলিম মহিলাদের হজের সময় ‘মাহরাম’-এর বাধ্যবাধকতা থেকেও মুক্তি দিয়েছে।….বিগত কয়েক বছরে মেয়েদের সুরক্ষা সংক্রান্ত অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের ৭০০টিরও বেশি জেলায় ওয়ান স্টপ সেন্টার চলছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “মানবাধিকার শুধুমাত্র অধিকার নয়, কর্তব্যও হওয়া উচিত।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top