News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ষষ্ঠীতে দক্ষিণবঙ্গে আকাশ থাকবে পরিষ্কার, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই
Image

ষষ্ঠীতে দক্ষিণবঙ্গে আকাশ থাকবে পরিষ্কার, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই

কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : উৎসবের মরশুমে বিদায় নিয়েছে বৃষ্টি। সোমবার ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার এমনটাই পূর্বভাস দিল আবহাওয়া দফতর।

এদিন হাওয়া অফিসের তরফে জানা গেছে, সোম ও মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তবে তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও বুধবার অষ্টমী থেকে বৃষ্টি শুরুর আশঙ্কা রয়েছে। আর সেই বৃষ্টি বাড়বে নবমী ও দশমীতে। শনি-রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ৷ জানা গিয়েছে, এবারে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে দুই বিপরীত ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে উপকূলের তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। এই তিনটি জেলা গুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর সব জায়গাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top