News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট: রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, বিডিও আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার
Image

আপডেট: রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, বিডিও আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার

আগরতলা,১৪ মে : রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধ এলাকাবাসী। এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে কৈলাশহর লক্ষীপুরের এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে গৌরনগর ব্লকের বিডিও বিজন চৌধুরী ও কৈলাসহর থানার পুলিশ বাহিনী। বিডিও বিজন চৌধুরী আশ্বাস দিয়েছেন ওআগামী পনের দিনের মধ্যে ড্রেনের কাজ শুরু হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেই কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডের সমস্ত বাড়ি ঘরে জল জমে যায়। এলাকায় ড্রেইন না থাকায় জল নিষ্কাশন হয় না। যার ফলে একদিন বৃষ্টি হলে দশদিন বাড়ি ঘরে জল জমে থাকে। বিগত দুই বছর ধরে গ্রামবাসীরা এই ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পর কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় কৈলাসহরের মহকুমাশাসক, গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার জেলাশাসককেও কয়েকবার লিখিত ভাবে জানানোর পরও দুই বছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ নেন নি। বাধ্য হয়ে আজ লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং এবং ছয় নং ওয়ার্ডের জনগণরা একত্রিত হয়ে কৈলাসহর-টিলাবাজার রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

তাদের দাবি, অতিসত্বর জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এদিকে পথ অবরোধের ফলে রাস্তার দু’পাশে বিরাট সংখ্যায় যানবাহন আটকা পড়ে। অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদ সদস্য মো: বদরুজ্জামান এবং সি.পি.আই.এম নেতা কয়েস মিঞা বাড়ি থেকে শহরে আসার সময় অবরোধে আটকে পড়েন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে গৌরনগর ব্লকের বিডিও বিজন চৌধুরী ও কৈলাসহর থানার পুলিশ বাহিনী। বিডিও বিজন চৌধুরী আশ্বাস দিয়েছেন ওআগামী পনের দিনের মধ্যে ড্রেনের কাজ শুরু হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন এলাকাবাসী।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top