News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালালো জঙ্গি, অভিযোগের তীর জেলারের বিরুদ্ধে
Image

কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালালো জঙ্গি, অভিযোগের তীর জেলারের বিরুদ্ধে

আগরতলা, ১৪ মে : আজ সকালে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা। পূর্বেও দুইবার সে জেল থেকে পালিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা। পূর্বেও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়েছিল সে। ঘটনার পরপরই দৌরঝাপ শুরু হয় সংশোধনাগারে। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপাহীজলা জেলার জেলাশাসক,পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

এবিষয়ে জেলার দেবাশীষ শীলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি। সূত্রের খবর, কুখ্যাত জঙ্গির জেল থেকে পালানোর ঘটনায় আর্থিক লেনদেনের গন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি, জেলার দেবাশীষ শীলের বিরুদ্ধে জেল থেকে এই জঙ্গির পালিয়ে যাওয়ার ব্লু প্রিন্ট তৈরি করার অভিযোগ উঠেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top