News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীকে বিঁধলেন জয়রাম রমেশ, বললেন সংবিধান বাঁচাতে নির্বাচনে লড়ছে কংগ্রেস
Image

প্রধানমন্ত্রীকে বিঁধলেন জয়রাম রমেশ, বললেন সংবিধান বাঁচাতে নির্বাচনে লড়ছে কংগ্রেস

ভুবনেশ্বর, ১৪ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, সংবিধান বাঁচাতে নির্বাচনে লড়ছে কংগ্রেস। মঙ্গলবার ওডিশার ভুবনেশ্বরে এক সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বলেছেন, “আমরা সংবিধান বাঁচানোর জন্য এই নির্বাচনে লড়ছি। আমরা লোকসভা নির্বাচনের জন্য ৫টি ‘ন্যায়’ উত্থাপন করেছি।”

কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরও বলেছেন, “আমরা বিধানসভা নির্বাচনের জন্যও ১০টি প্রতিশ্রুতি দিয়েছি। প্রধানমন্ত্রী মোদীর ভাষা থেকে এটা স্পষ্ট যে, তিনি বিভ্রান্ত। মাঝে মাঝে তিনি হিন্দু-মুসলিম নিয়ে কথা বলেন, কখনও আবার মুসলিম লীগ, মঙ্গলসূত্র সম্পর্কে। তিনি বুঝতে পেরেছেন যে, কৃষক, যুব সমাজ, শ্রমিক, নারী ও পিছিয়ে পড়া শ্রেণী তাঁকে নিয়ে হতাশ। প্রধানমন্ত্রীর বক্তৃতায় কোনও স্রোত নয়, শুধুই বিষ রয়েছে।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top