News Flash

  • Home
  • প্রধান খবর
  • We will not move either, warns army chief : লাদাখ সীমান্ত থেকে চিন সেনা না সরালে আমরাও সরাব না, হুঁশিয়ারি সেনাপ্রধানের
Image

We will not move either, warns army chief : লাদাখ সীমান্ত থেকে চিন সেনা না সরালে আমরাও সরাব না, হুঁশিয়ারি সেনাপ্রধানের

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স) : পূর্ব লাদাখের কাছে প্রকৃত সীমান্ত রেখা থেকে সেনা সরানো নিয়ে চিনের সঙ্গে ভারতের ঠোকাঠুকি লেগেই রয়েছে। ভারতের তরফ থেকে বার বার উদ্যোগ নেওয়া হলেও সেনা সরিয়ে নিয়ে যাওয়ার কোনও রকম ইচ্ছে বা উদ্যোগ দেখায়নি বেজিং। ফলে এবার কড়া অবস্থান নিচ্ছে ভারতও। ভারতীয় সেনাপ্রধান এমএম নারাভনে পরিষ্কার জানিয়ে দিলেন, লাদাখ সীমান্ত থেকে যদি চিন সেনা না সরায় তবে ভারতও সরাবে না।

দফায় দফায় এই একই বিষয় নিয়ে দুই দেশের বিভিন্ন মহলে বৈঠক হয়েছে। বেজিংয়ের তরফে মুখে শান্তিপ্রক্রিয়ার বুলি আওড়ানো হলেও দেখা গেছে, সীমান্তে লাল ফৌজ শুধু তত্‍পরই নয়, বরং শক্তিবৃদ্ধি করেই চলেছে। সম্প্রতি অরুণাচল সীমান্ত দিয়ে প্রায় ২০০ চিনা সেনা ভারত ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। ভারতীয় জওয়ানরা তত্‍পর হওয়ায় সুবিধে করতে পারেনি তারা।
এর সঙ্গে প্রকৃত সীমান্ত রেখার কাছে একের পর এক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। পালটা জবাব দেওয়ার যাবতীয় ব্যবস্থা আছে ভারতের কাছে তা জানিয়ে তিনি বলছেন, ‘পিএলএ যে ভাবে তাদের দিকে নির্মাণকাজ চালাচ্ছে তাতে মনে হচ্ছে, ওরা ওখানেই স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করছে। ওরা যদি এরকম ভাবনাচিন্তা করে, তা হলে থেমে থাকব না আমরাও। আমাদের সেনাও একই রকম ব্যবস্থা করবে।’

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top