News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখিমপুর কাণ্ডে যোগী সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট
Image

লখিমপুর কাণ্ডে যোগী সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

লখনউ, ৮ অক্টোবর (হি.স) : লখিমপুর কাণ্ডের ঘটনায় যোগী সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। আদালত শুক্রবারের শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ‘লখিমপুর কাণ্ডে আটজনের মৃত্যুর পরও সরকার যে পদক্ষেপ নিয়েছে তা মোটেও পর্যাপ্ত নয়। এই ভূমিকায় মোটেও খুশি নয় আদালত।’ মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর।অন্যদিকে, এদিন সকাল ১০টায় উত্তরপ্রদেশ পুলিশের সামনে অভিযুক্ত আশিস মিশ্রার হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি এখনও পলাতক। পুলিশ কোর্টে জানিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার বেলা ১১টায় হাজিরা দেবেন অভিযুক্ত কেন্ত্রীয় মন্ত্রীর ছেলে।

লখিমপুর ঘটনার পর পার হয়ে গিয়েছে পাঁচ দিন। এই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে, এবার সেই রিপোর্ট চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের থেকে জবাব চেয়েছিল আদালত। এদিন সুপ্রিম কোর্ট বলে, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের জানান কতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাদের মধ্যে কতজনকে গ্রেফতার করা হয়েছে।’উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাকে এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের লিখিত আবেদন জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিনের শুনানি। এদিন পিটিশনকারী বলেন, ‘এই ঘটনায় আদালতকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ঘটনাটিতে মানবাধিকারকে লঙ্ঘিত করেছে।’ এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকার উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top