News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৯, আর্থিক সাহায্য ঘোষণা যোগী আদিত্যনাথের
Image

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৯, আর্থিক সাহায্য ঘোষণা যোগী আদিত্যনাথের

লখনউ, ৭ অক্টোবর (হি. স.) : উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ন’জনের। এই ঘটনায় জখম অন্তত ২৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনটি ঘটেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জখমদের ৫০ হাজার টাকা এবং নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন তিনি।জানা গেছে, এদিন সকালে দুর্ঘটনাগ্রস্ত ওই দোতলা বাসটি উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে দিল্লি যাচ্ছিলেন। কমপক্ষে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। দেওয়া থানার বরাবাঁকির কাছে বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই একে একে ৯ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় জখম হন অন্তত ২৭ জন। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে পুলিশ। লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে ভরতি করা হয় তাঁদের। আহতদের প্রত্যেকেরই আঘাত বেশ গুরুতর। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, নির্দিষ্ট রাস্তার উলটো দিক দিয়ে আসছিল ট্রাকটি। সেই সময় সামনে একটি গরু চলে আসে। আর সেই গরুটিকে বাঁচাতে গিয়েই বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকটির। তার ফলে প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top