News Flash

  • Home
  • Uncategorized
  • জোরাল ভূমিকম্প দক্ষিণ পাকিস্তানে, মৃত প্রায় ২০ জন
Image

জোরাল ভূমিকম্প দক্ষিণ পাকিস্তানে, মৃত প্রায় ২০ জন

ইসলামাবাদ, ৭ অক্টোবর (হি. স.) : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের দক্ষিণ অংশ । ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে একজন মহিলা, ছটি শিশু। আহত দু শতাধিক। অধিকাংশের আঘাত গুরুতর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ জোরাল কম্পন অনুভূত হয় দক্ষিণ পাকিস্তানের বালোচিস্তানের অন্তগর্ত হারনাই শহর। এদিন বালোচিস্তানের রাজধানী কোয়াত্তা শহরেও কম্পন অনুভূত হয়।পাকিস্তানের সেসমোলজি বিভাগ সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। মার্কিন ভূকম্পন বিশেষজ্ঞ বিভাগ জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। উৎসস্থল ছিল হারনাই এলাকার ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকা গোটা শহর কিছু বুঝে ওঠার আগেই বাড়িগুলির ছাদ-দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। কেউ কেউ সেই ধ্বংসস্তূপ সরিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাঁদের হাত-পায়ে চোট মারাত্মক। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেডে় দেওয়া হলেও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। জোরাল কম্পনের জেরে অন্ধকারে ডুবে গিয়েছে গোটা এলাকা। জোরাল কম্পনের জেরে প্রচুর ক্ষতি হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top