News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘণ্টায় দ্বিতীয় ভূমিকম্প অরুণাচল প্রদেশের সিয়াং জেলায়
Image

২৪ ঘণ্টায় দ্বিতীয় ভূমিকম্প অরুণাচল প্রদেশের সিয়াং জেলায়

ইটানগর, ৫ অক্টোবর (হি.স.) : ছয়দিনের মাথায় চতুর্থবারের মতো অসম সহ উত্তর-পূর্বাঞ্চল এবং গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার কেঁপে উঠেছে অরুণাচল প্রদেশ। গতকাল সোমবার অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় ভোররাত ভারতীয় সময় ১২-টা ১৪ মিনিট ০৮ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৪.৪ প্রবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছিল। আজ মঙ্গলবার সকাল ০৮-টা ০৮ মিনিট ১৬ সেকেন্ডে ৪.৪ প্রবল্যের মৃদু ভূমিকম্প সংঘটিত হয়েছে রাজ্যের সিয়াং জেলার পানগিন অঞ্চলে। এই খবর লেখা পর্যন্ত অবশ্য সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির অফিশায়াল ট্যুইট হ্যান্ডলের তথ্য, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল রাজ্যের সিয়াং জেলার পানগিন এলাকার উত্তর-উত্তর-পশ্চিমাঞ্চলের ১০ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ২৭৬ কিলোমিটার গভীরে ৩০.৩৪ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৬২ দ্রাঘিমাংশে ছিল।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর মধ্য অসমের শোণিতপুর জেলার পর গতকাল সোমবার অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় ভোররাত ভারতীয় সময় ১২-টা ১৪ মিনিট ০৮ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৪.৪ ধরা পড়ে। ভূমিকম্পের উৎসস্থল ছিল একই অঞ্চল রাজ্যের সিয়াং জেলার পানগিন এলাকার উত্তর-উত্তর-পশ্চিমাঞ্চলের ১০ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ২৫২ কিলোমিটার গভীরে ৩০.৫৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৭২ দ্রাঘিমাংশে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top