News Flash

  • Home
  • Uncategorized
  • Minister visited Sonatala ITI College : খোয়াইয়ের সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিল্প-বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব
Image

Minister visited Sonatala ITI College : খোয়াইয়ের সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিল্প-বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। খোয়াইয়ের সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিল্প-বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। সফরকালে আইটিআই কলেজ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। সোমবার দুপুরে সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন কালে আইটিআই কলেজের প্রিন্সিপাল কক্ষে আইটিআই কলেজ পরিকাঠামো ও বিভিন্ন সমস্যা নিয়ে শিল্প-বাণিজ্য দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন।

তাছাড়া ছাত্র-ছাত্রীদের কোন সমস্যা হচ্ছে কিনা , প্রয়োজনীয় বিষয়গুলো খোঁজখবর নেন শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন সোনাতলা আইটিআই কলেজের চারটি স্ট্রিম রয়েছে। ইলেকট্রিক, পাম্প অপারেটর, কোপা, ম্যাসন। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০ জন।পরিদর্শন শেষে মন্ত্রী জানান রাজ্যের ১৯ টি আই টি আই কলেজ রয়েছে। সেই গুলির মধ্যে একটি সোনাতলা আইটিআই কলেজ। পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়গুলির সমস্যা রয়েছে কিনা সেই বিষয় গুলি খোঁজ খবর নিতে মূলত ভিজিট করা। আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আর কোন কিছু কমতি থাকলে দপ্তর সেগুলি প্রদান করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top