News Flash

  • Home
  • Uncategorized
  • Hockey India has started preparations : ২০২৪ অলিম্পিকের প্রস্তুতি শুরু হকি ইন্ডিয়ার
Image

Hockey India has started preparations : ২০২৪ অলিম্পিকের প্রস্তুতি শুরু হকি ইন্ডিয়ার

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স) : ২০২১ টোকিও অলিম্পিকে সফল অভিযানের রেশ কাটিয়ে এবার ২০২৪ প্যারিস অলিম্পিকের প্রস্তুতি শুরু করে দিল হকি ইন্ডিয়া। ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারতীয় হকি সংস্থা। এই ৩০ জন খেলোয়াড়কে সামনে রেখেই ২০২৪ প্যারিস অলিম্পিকের লক্ষ্যে এগোবে হকির টিম ইন্ডিয়া। আগামীকাল ৪ অক্টোবর থেকে বেঙ্গালুরুর সাইতে শুরু হবে শিবির।

চলতি সপ্তাহেই তিন সিনিয়র হকি খেলোয়াড় অবসর নিয়েছেন। বীরেন্দ্র লাকরা, এসভি সুনীল ও রূপিন্দর পাল সিং জাতীয় দলের হয়ে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একের পর এক সিনিয়র কেন সরে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। রুপিন্দর-সুনীলদের কি বাধ্য করা হয়েছে অবসর নিতে, এমনও আশঙ্কা করছেন অনেকে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই, কেরিয়ারের প্রান্তে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের নিয়ে অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন সফল করা যাবে না। তরুণ মুখ তুলে আনতে হবে। যাঁরা দীর্ঘদিন টানবেন ভারতীয় হকিকে। ৪১ বছরের খরা কাটিয়ে টোকিও অলিম্পিক থেকে পদক পাওয়া গেছে। প্যারিসে পারফরম্যান্সে উন্নতিই একমাত্র লক্ষ্য।


দল ঘোষণার পর জাতীয় দলের কোচ গ্রাহাম রিড জানিয়েছেন, ”একটা লম্বা ছুটি কাটিয়ে খেলোয়াড়রা আবার ফিরছে। আমার বিশ্বাস জাতীয় দলের শিবিরে যোগ দিতে মুখিয়ে আছে সবাই। আপাতত সামনের বছরের দিকে তাকিয়ে কাজ শুরু করব আমরা। অলিম্পিককে মাথায় রেখে সব খেলোয়াড়ের ব্যক্তিগত এবং দল গত পারফরম্যান্সের দিকে নজর থাকবে।” নতুন ভাবে শুরু করার বার্তা দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের সতর্কও করেছেন ভারতীয় দলের কোচ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top