News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুল পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
Image

স্কুল পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ মে: রাস্তাঘাটে স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীরাও নিরাপদ নয়। এসব ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। তৃতীয় শ্রেণী পড়ুয়া ১০বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে।  ঘটনা কাঁকড়াবন কিশোরগঞ্জ গ্রামে ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল সফিক মিঞা (৫৭) নামে এক ব্যক্তি। তখন সে বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায়।  পরবর্তী সময় ছাত্রটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মাতা ও পিতার কাছে জানায়। পরে শনিবার দুপুরে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে মেয়েটির পরিবার। পরিবারের অভিযোগ হাতে পেয়ে কাকড়াবন থানার ওসি রাজীব ভৌমিক গোটা ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে সফিক মিঞাকে।

পুলিশ পক্সো আইনে ৩৪১ / ৩৫৪ আইপিসি ৮ অফ পক্সো ধারায় মামলা নেয় । কাঁকড়াবন থানায় মামলা নম্বর ২০ / ২০২৪ ।  এই ঘটনার খবর পেয়ে  কাঁকড়াবনের বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস কাঁকড়াবন থানায় ছুটে যান দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে । কথা বলেন থানার ওসির সাথে এবং গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সফিক মিঞার বিরুদ্ধে । এই ঘটনায় বর্তমানে  ব্যাপক উত্তপ্ত কাঁকড়াবন এলাকা। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি হওয়া প্রয়োজন বলেও এলাকার জনগণ দাবি করেছেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top