News Flash

  • Home
  • দিনের খবর
  • Surrender of four NLFT extremists : অস্ত্র সহ চার এনএলএফটি উগ্রপন্থীর আত্মসমর্পণ
Image

Surrender of four NLFT extremists : অস্ত্র সহ চার এনএলএফটি উগ্রপন্থীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ উগ্রপন্থার বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ আবারও সাফল্য পেয়েছে৷ চারজন এনএলএফটি(পিডি) গোষ্ঠির উগ্রপন্থী অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন৷
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, দোবেরাম রিয়াং(৪৭), শৈলেন্দ্র রিয়াং(২২), সাম্প্রেল দেববর্মা(৪৬) এবং সুভলাল ত্রিপুরা(২২) আজ পুলিশের এসবি শাখার কাছে আত্মসমর্পণ করেছেন৷

সাথে তারা আমেরিকায় তৈরী ১টি রিভলবার, ১টি দেশী বন্দুক, ১টি চাইনিজ গ্রেনেড, ৪টি কার্তুজ, ৩টি এনএলএফটি চাঁদার রশিদ এবং বাংলাদেশী মুদ্রায় ৮০০ পুলিশের কাছে জমা দিয়েছে৷ তারা বাংলাদেশস্থিত রাঙামাটি জেলায় বাগাইছড়ি থানাধীন এনএলএফটি(পিডি) শিবির থেকে পালিয়ে এসেছে৷


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ২০১৯ সালে তারা এনএলএফটি(পিডি) সংগঠনে যোগ দিয়েছিলেন এবং বাংলাদেশে শিবিরে অন্য উগ্রপন্থীদের সাথে থাকতেন৷ কিন্ত বাস্তব অভিজ্ঞতায় তারা বুঝতে পেরেছেন স্বাধীন ত্রিপুরার জন্য তাদের লড়াই সম্পুর্ন ভিত্তিহীন৷ তাছাড়া, জমিনি অভিজ্ঞতায় তারা উপলব্ধি করেছেন হিংসার পথে ভবিষ্যত অন্ধকার৷ অন্যদিকে, এনএলএফটি(পিডি) গোষ্ঠি এখন চরম আর্থিক দুর্দশায় ভুগছেন৷ সাথে সংগঠন পরিচালনায় হোচট খাচ্ছে৷ চরম হতাশাগ্রস্থ হয়ে তারা ত্রিপুরা পুলিশের সাথে যোগাযোগ করেন এবং আত্মসমর্পণের পথ বেছে নেন৷

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top